ফেসবুকে নিষিদ্ধ ব্রাজিল প্রেসিডেন্টের সাঙ্গপাঙ্গরা
ফেসবুক তাদের প্লাটফর্মে মিথ্যা তথ্য প্রতিরোধে আগ্রহের সাথে কাজ করছে। তবে ব্রাজিল সম্ভবত আরও একধাপ এগিয়ে রয়েছে। বিবিসি নিউজ জানিয়েছে, ফেসবুক ডজনখানেক ফেসবুক অ্যাকাউন্ট ব্লকড করে দিয়েছে যেগুলো ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাথে সম্পর্কিত। খবর এনগ্যাজেট।
ব্রাজিলের সুপ্রিম কোর্ট গত মে মাসে তাদেরকে বিশ্বব্যাপী ব্লকড করার আদেশ দেয়। এই তালিকায় রয়েছে ব্যবসায় মোড়ল লুসিয়ানো হাং এবং রাজনৈতিক নেতা রবার্টো জেফারসন। বিচারকার্য নিয়ে তাদের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি প্রথমদিকে নির্দেশনা না মানায় জরিমানাস্বরূপ তিন লাখ ৬৮ হাজার ডলার এবং প্রতিদিন ১৯ হাজার ডলার পেনাল্টি দিতে বাধ্য হয়েছে।
টুইটারকেও উক্ত অ্যাকাউন্টগুলো ব্লকড করতে বলা হয়েছে। তবে টুইটারের বিরুদ্ধে কোনো জরিমানা করা হয়নি।
ডিবিটেক/বিএমটি